উত্তরদিনাজপুর

গোয়াল পোখরে ঘটা স্ত্রী হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাবাস দিল আদালত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা ঘোষনা করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি। বিচার ঘোষন কে কেন্দ্র করে আজ আদালত চত্বরে ভীর জমায় সাধারন মানুষ থেকে দুই পরিবারের লোকেরা।

 

            জানাজায়, গোয়াল পোখর ব্লকের বাসিন্দা আমিজ উদ্দিনের মেয়ে তাহিমা ইসলাম বিবির সাথে বিয়ে হয় রহমতের(বিচি)। বিয়ের পর থেকেই জামাই তার মেয়েকে  পনের টাকার জন্য মারধর করতো। এরপর মেয়ে নিজের  বাপের বাড়ি গোয়াল পোখরের বড়বিল্লায় চলে আসে এবং তার বাবার বাড়ির সাথে থাকতে শুরু করে।

     

      ঘটনার এক দিন আগে জামাই রহমত তার শশুর বাড়িতে আসে রাতে সেখানেই থাকে ১লা জুলাই ২০০৯ সালে ভোর ৫টা নাগাদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর থানায় ঘটনার অভিযোগ দায়ের করে মৃতের বাবা আমমিজ উদ্দিন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জামাই রহমতকে গ্রেফতার করে। এরপর থেকে ইসলামপুর মহকুমা আদালতে মামলা চলে আজ ২৯.০৫.১৭ তারিখে বিচারপতি সুব্রত চন্দ পোলে দোষিকে ৩০৩ ধারায় যাবজ্জীবন সাজা ঘোষনা করে। দোষির আর্থিক অবস্থা ভালো না থাকায় তাকে কোন জরিমানা ধার্য করেননি বিচারপতি বলে জানান সরকারি আইনজীবি মুক্তার আহমেদ।সাজা ঘোষনার পর মৃতার বাবা আমিজ উদ্দিন জানান, তার মেয়েকে তার জামাই পনের জন্য অত্যাচার করতো।তার বাড়িতে এসে তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে জায় জামাই রহমত। আজ বিচারপতি যে সাজা ঘোষনা করেছে তাতে তিনি খুশি।